শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন
শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
দীর্ঘদিনের প্রত্যাশার পর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।